
অনুপম মল্লিক আড়ং ঘাটা প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্য সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে ভোটারদের আলোচনা বিশেষভাবে উঠে এসেছে দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতলু বুর রহমান মিতুলের নাম। কর্মময় জীবনের অভিজ্ঞতা নেতৃত্বের গুণাবলী ও জনকল্যাণের প্রত্যয় সবমিলিয়ে ইউনিয়নবাসীদের একটি অংশ তাকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তিনি তার কর্মপরিকল্পনা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে স্থান করে নিয়েছেন। শুধু প্রতিশ্রুতি নয় ইতিমধ্য তিনি এলাকার মানুষের নানা সমস্যা দূর করে প্রশংসায় ভাসছেন।বিভিন্ন এলাকার ওয়ার্ডে গণসংযোগ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে গতকাল ৮ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়ল পাড়ার নূরানী জামে মসজিদের শতাধিক মুসল্লিদের নিয়ে সর্দার ডাঙ্গা আসাদের মোড় এলাকায় সকল পেশা শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন চায়ের দোকান সবজি বিক্রেতা সহ সকলের কাছে গিয়ে গিয়ে চেয়ারম্যান প্রার্থী একটিবার সুযোগ ও ভোট প্রার্থনা কুশল বিনিময় কালে সবার উদ্দেশ্যে বলেন আপনাদের সকলের প্রত্যাশা পূরণে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি নির্বাচিত হলে আড়ংঘাটা ইউনিয়নকে একটি আদর্শ ন্যায়বিচার জবাবদিহিমূলক উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাব।গণসংযোগ কালে তিনি সব পেশা শ্রেণী মানুষের কাছে একটিবার ভোট প্রার্থনা করেছেন । নির্বাচিত হলে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলেন স্বাস্থ্য শিক্ষা জলবদ্ধতা কৃষক ও কৃষি উন্নয়ন সামাজিক নিরাপত্তা পরিবার উন্নয়ন ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
