খুলনা, বাংলাদেশ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক, টমটম ও মিশুক চালকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতা সেলিম আকবর।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এসময় টমটম ও মিশুক চালকদের একটি দলও ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে চালকদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল-১.অতিরিক্ত ফি প্রত্যাহার, নিবন্ধনের নামে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া অতিরিক্ত ও অন্যায্য ফি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। ২. যৌক্তিক ফি নির্ধারণ, চালকদের আর্থিক অবস্থা বিবেচনা করে বার্ষিক নামমাত্র ও সহনীয় ফি নির্ধারণের দাবি জানানো হয়েছে। ৩. হয়রানি ও টোকেন বাণিজ্য বন্ধ, কোড বা কার্ড দেয়ার নামে চালক দের দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরিয়ে হয়রানি এবং সড়কে টাপিংয়ের ভয় দেখিয়ে অবৈধ অর্থ আদায় বন্ধের দাবি জানানো হয়।৪.যৌক্তিক রোড পারমিট,কোন ধরনের চাঁদা বাজি বা মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ছাড়াই প্রকৃত চালকদের হাতে সরাসরি ও সহজ শর্তে সড়ক পারমিট নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে বলা হয়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবিকার অন্যতম মাধ্যম ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম ও মিশুক। এসব যানবাহনের নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি করা হচ্ছে বলে চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।শ্রমিক নেতা সেলিম আকবর বলেন, চালকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরতেই ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষের কষ্টের কথা বিবেচনা করে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা চালকদের বক্তব্য শোনেন, স্মারকলিপি গ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা করেন,প্রশাসনের উদ্যোগে বিষয়গুলোর একটি যৌক্তিক সমাধান হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT