
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতি বছরের মত রংপুর শহিদ প্রফুল্ল কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে রংপুর ইউনিয়ন ব্যাপী বিভিন্ন স্কুলের শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৭ই অক্টোবর শনিবার বিকাল ৩টায় শুরু হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শহীদ প্রফুল্ল কিন্ডারগার্ডেনের সভাপতি সঞ্জীব মন্ডল উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী অনুপম মল্লিক শহীদ প্রফুল্ল কিন্ডারগার্টেন শিক্ষক শ্রীমতি মীনা বিশ্বাস পঞ্চানন হালদার,কাকলী জোদ্দার রিংকু সরকার,রীনা রায়,মুরারী মোহন মল্লিক,বিপ্র হালদার । রংপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল থেকে ৩৮জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিশিষ্ট চিত্রশিল্পী বিচারকের দায়িত্ব পালন করেন ললিত মোহন বৈরাগী। এ সময় অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী এলাকার সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। রংপুর শহীদ প্রফুল্ল কিন্ডারগার্ডেনের আয়োজনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ চিত্রাঙ্গন প্রতিযোগিতা শিশুদের হাতের আঁকা নানা ধরনের ছবি দেশ মাটি ও মানুষ সম্পর্কে ফুটে ওঠে শিল্পীর তুলিতে।
