
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘খ’ সার্কেল তেরখাদা ও রূপসা টিম বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. জুয়েল শেখকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত অভিযানে রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. সোহাগ হাওলাদারের নিজ বসতবাড়ি থেকে এসব মাদক ও আলামত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।অভিযানকালে মাদক সংশ্লিষ্টতায় একজন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। গ্রেপ্তার জুয়েল শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
