খুলনা, বাংলাদেশ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেশবপুর এম, এম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর, মির্জাপুর ও গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২৬) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান শিক্ষক বাবলুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ জামাল উদ্দিন-এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিকে সুপার ভাইজার তোরাবুল ইসলাম, সাংবাদিক এম এ রহমান, চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি আক্তার হোসেন, চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামিম হোসাইন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। পরিচালনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘শিক্ষাজীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কে অবহেলা করলে পরে আফসোস করতে হবে। তাই প্রতিদিন বিদ্যালয়ে পাঠাবেন, নিয়মিত ক্লাস করবে এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। সন্তানদের স্বপ্ন পূরণে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক, অপরাধ, অসামাজিক কর্মকাণ্ড ও খারাপ সঙ্গ থেকে দূরে রাখতে আপনাদের সচেতন থাকতে হবে।শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অভিভাবকদের পাশাপশি তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহবান জানান।”এসময় উপস্থিত ছিলেন, স্কুলের জমিদাতা সৈয়দ জাফর হাসান লাভলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবনেতা শাহিনুর রহমান শাহীন, বিদ্যালয়ের সকল শিক্ষকসহ ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের বাবা মা উপস্থিত ছিলেন। তাদের সকলকে স্কুলের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT