খুলনা, বাংলাদেশ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২৬) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন আজাদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা আজ নতুন করে এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদের প্রত্যেকেরই সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে এখন থেকেই পড়াশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নিয়মিত কলেজে আসতে হবে, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে।”তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আবুল হোসেন আজাদ আরও বলেন, ‘তোমাদের সাফল্যের সঙ্গে এই কলেজের সুনামও জড়িয়ে আছে। তোমরা ভালো ফলাফল করলে কলেজের সুনাম বাড়বে, তোমাদের পরিবার গর্বিত হবে। তাই এমন কোনো কাজ করা যাবে না, যাতে নিজেদের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ভালোভাবে পড়াশোনা করে এই কলেজের সুনাম ধরে রাখতে হবে।”তিনি শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘শিক্ষাজীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কে অবহেলা করলে পরে আফসোস করতে হবে। তাই প্রতিদিন কলেজে আসবে, নিয়মিত ক্লাস করবে এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। তোমাদের স্বপ্ন পূরণে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিতে হবে।”তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। মাদক, অপরাধ, অসামাজিক কর্মকাণ্ড ও খারাপ সঙ্গ থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র দত্ত এবং শিক্ষার্থীদের মধ্যে ইরিন জামান ও সুমী খাতুন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মনিরা হারুন মীম ও পবিত্র গীতা থেকে পাঠ করে সৌমিতা চক্রবর্তী মৌমিতা।এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ও বিশেষ অতিথি নিজাম উদ্দিনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে কলেজের চার কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়।নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; শিক্ষা একজন মানুষকে আদর্শ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।নবীন শিক্ষার্থীদের পদচারণা ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এ অনুষ্ঠানজুড়ে কলেজ প্রাঙ্গনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এর পর নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT