খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোকখালীতে মাওলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর কৃতি সন্তান ও নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম আর নেই।দীর্ঘদিন অসুস্থ থাকার পর (২৫ আগষ্ট)মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাস পাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পোকখালী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক,সাবেক ও বর্তমান শিক্ষার্থী, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।মৌলানা রেজাউল করিম দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ভাজন ব্যক্তি।মরহুম মৌলানা রেজাউল করিম সাবেক যুবদল  নেতা মোস্তফা আল আশরাফের চাচাতো ভাই। তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্য,আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুর খবর পেয়ে তাঁর সহকর্মী,শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও স্থানীয়রা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বহুজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।তাঁর দীর্ঘদিনের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, মৌলানা রেজাউল করিম ছিলেন এক জন শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। তাঁর মৃত্যু শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT