নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর কৃতি সন্তান ও নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম আর নেই।দীর্ঘদিন অসুস্থ থাকার পর (২৫ আগষ্ট)মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাস পাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পোকখালী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক,সাবেক ও বর্তমান শিক্ষার্থী, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।মৌলানা রেজাউল করিম দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ভাজন ব্যক্তি।মরহুম মৌলানা রেজাউল করিম সাবেক যুবদল নেতা মোস্তফা আল আশরাফের চাচাতো ভাই। তাঁর মৃত্যুর খবরে পরিবারের সদস্য,আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুর খবর পেয়ে তাঁর সহকর্মী,শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও স্থানীয়রা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বহুজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।তাঁর দীর্ঘদিনের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, মৌলানা রেজাউল করিম ছিলেন এক জন শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। তাঁর মৃত্যু শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অপূরণীয় ক্ষতি।