খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় নিকটাত্মীয়দের হামলায় বৃদ্ধ নিহত, ভাতিজিসহ আটক চার

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাতিজি ও তার ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে দুই পরিবারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক, স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) এবং পুত্রবধূ সুমি (২১) গুরুত্বর আহত হয়।নিহত বেদার মল্লিক (৬৫) উত্তর ভান্ডারখোলা গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে। বেদার মল্লিকের ছেলে আহত কাইয়ুম মল্লিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার হাঁস নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত বেদার মল্লিকের পরিবারের সাথে ভাই মৃত হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগম (৪৫) ও তার পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এতে বেদার মল্লিক তার পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT