খুলনা, বাংলাদেশ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে থানার এসআই আজিমুল হকের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা ইসলামপুর মনুমিয়ার বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালি টি শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়। এই সময় সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সংখ্যালঘু সম্প্রদায়,শিক্ষক,ইমাম, আইনজীবী ও লবণ শিল্পের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠিত সমাবেশে ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন,ইউনিয়ন বিএনপি সভাপতি মাষ্টার আবদুল কাদের,সাবেক মেম্বার ইলিয়াছ ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশিদ বক্তব্য রাখেন।সমাবেশে বক্তারা বলেন, ইসলামপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবাকে আরও জনবান্ধবও কার্যকর করা হবে।সমাবেশে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত নানা পরামর্শ তুলে ধরলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT