
আবিদুর রহমান আলিফ
শারীরিক শিক্ষা চর্চা বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯/০৮/২০২৬খ্রি. তারিখ বুধবার বেলা ৩-০০ মিঃ হতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়’ ২৪ হলের সম্মুখের খেলার মাঠে বাংলা ডিসিপ্লিন ও ই এস ডিসিপ্লিন মধ্যে অনুষ্ঠিত হয় “শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬” এর উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. নাজমুস সাদাত , ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী,ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.সালাউদ্দিন, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান,পরিচালক (অতিরিক্ত দায়িত্ব),মোঃ মইনুল ইসলাম, এস এম জাকির হোসেন, উপ-পরিচালক, শারীরিক শিক্ষা চর্চা বিভাগ, খুবি,শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, এস্টেট শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী,শাখা প্রধান অডিট সেল এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর।উক্ত উদ্বোধনী অনুষ্ঠান, খেলা উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী।
