
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনায় কাজী মাহাবির (১৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ৮টার দিকে বাসা থেকে চুল কাটার উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।নিখোঁজ কাজী মাহাবিরের পিতার নাম কাজী মিজান।পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে মাহাবির বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দিয়েছে পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।যোগাযোগ_ ০১৯৫৯-২৮৪৪৫২… এদিকে নিখোঁজের বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
