
ডেস্ক :
কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশ ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় উক্ত থানাধীন রংপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আড়ংঘাটা থানার সিআর সাজা নং-৩২/২৬, তারিখ-১৩/০৮/২০২৬ খ্রিঃ, পারিঃ জারী-০৬/২৩, পারিঃ-২০/২২ (রূপসা), ধারা-১৭(৫); মূলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ১) অনিক সরকার, পিতা-মৃত: অনাদী কুমার সরকার, সাং-রংপুর, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা এবং ২) কনিকা সরকার, স্বামী-মৃত: অনাদী কুমার সরকার, সাং-রংপুর, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
