
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ( বিআরটিসি ) উদ্যোগে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস, রাজধানীতে পিংক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হবে নারী চালক ও কোন্ডাক্টর দিয়ে, রোববার (১৬ আগস্ট ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআর টিসির জনসংযোগ কর্মকর্তার মোস্তাকিম ভূঁইয়া এতে বলা হয়, মঙ্গলবার ( ১৮ আগস্ট ) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন, বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে , বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনে ইশেতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে,বিশেষ এই বাস সার্ভিসের চালক ও কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা,উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড, মোহাম্মদ জিয়াউল হক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা,
