খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খুলনায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার নিরালা প্রান্তিকা এলাকার একটি ঘের থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবক *জিশান* অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে মু_মূ_র্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।স্থানীয়রা জানায়, শনিবার সকালে নিরালা প্রান্তিকা এলাকার একটি ঘেরের পাশে জিশানকে অচেতন ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুমেকে ভর্তি করে।তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাতে তিনি মারা যান।নিহত জিশানের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার বাড়ি ও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “জিশানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। কিভাবে সে আহত হলো এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে রাখা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT