
ডেস্ক :
মোংলা বন্দরকে আরো গতিশীল, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অংশীজন সম্মেলন-২০২৬ অদ্য ১৭ আগস্ট ১৬:৩০ ঘটিকায় রিয়্যার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষ এঁর সভাপতিত্বে হোটেল সিটি ইন লিঃ খুলনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আলম (এমপি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সাংসদ জনাব শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল; খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান; খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান; কেডিএ চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম; জেলা প্রশাসক, খুলনা, জনাব হুরে জান্নাতসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।মোংলা বন্দরকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা তুলে ধরতে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় মন্ত্রী বলেন ‘ মোংলাকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক অঞ্চল/হাব আমাদের পরিকল্পনার অংশ জাতীয়ভাবে।’ তিনি বন্দরের নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে এই নৌপথটি সচল রাখা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
