খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

[ccfic]

আবিদুর রহমান আলিফ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, খুলনায় মতবিনিময় সভা আগমন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় শিল্পী ও সংস্কৃতিজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সংস্কৃতিজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এ সময় খুলনার সাংস্কৃতিক চর্চার বিকাশ, শিল্পী-সংস্কৃতিজনদের বিভিন্ন বিষয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সকলে ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT