খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে আগুন : ৮বাংলাদেশী নিহত

[ccfic]

ডেস্ক :

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি’হ’ত নয়জনের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। নিহতদের কেউই পুড়ে মা’রা যাননি; ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে। জরুরি নির্গমন পথের গেটে তালা দেওয়া ছিল বলেও অভিযোগ উঠেছে।বুধবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে মির্জা গালিব স্ট্রিটের মোর ডিপার্টমেন্টাল স্টোরের ওপরের আবাসিক হোটেলটিতে আগুন লাগে। পরে অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। নিহত নয়জনের একজন ভারতীয় এবং বাকি আটজন বাংলাদেশি বলে জানা গেছে। হোটেলটি কলকাতা নিউ মার্কেটের কাছে হওয়ায় চিকিৎসা ও ব্যবসার কাজে বাংলাদেশিদের কাছে এলাকাটি অত্যন্ত পরিচিত।প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে দমকল কর্তৃপক্ষ। ঘটনাস্থলের পাশেই কলকাতা দমকলের সদর দপ্তর অবস্থিত।নিহতদের পরিচয় যাচাই ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হবে বলে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT