খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার

মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি কর্পোরেশন সর্বদা নগরবাসীর কল্যাণে কাজ করে। নগরীর শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ ও নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব। শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সকালে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডে ব্যাপ্টিস্ট শিশু সদনে আয়োজিত পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শিশু সদনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ব্যাপ্টিস্ট শিশু সদন এ অনুষ্ঠানের আয়োজন করে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমন একটি মানবিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করায় তিনি প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, শিশুদের প্রতিষ্ঠা লাভের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি যে গৌরবোজ্জ্বল ভ‚মিকা রাখছে তা আমাদের জন্য শিক্ষণীয়। এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের জীবনের গল্প অন্যকে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠানটির উন্নয়নে সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান এবং এই প্রতিষ্ঠানকে মডেল হিসেবে গ্রহণ করে সিটি কর্পোরেশনের উদ্যোগে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন।্খুলনা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি মিথিলেস বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টনারশীপ কোঅর্ডিনেটর এ্যাডয়ার্ড এলিও মধু ও জার্মানের লিবেনজিল মিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রেভা: মিখা উলমার। শিশু সদনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প ম্যানেজার রেভা: রূপক হেবল বালা। এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড সংলগ্ন এলাকা এবং রূপসা নতুন বাজার চর কলোনীতে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ও জোন ‘সি’ অঞ্চলের ক্রাশ প্রোগ্রাম তদারকি কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনুসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাদ মাগরিব কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও রতন সেন পাবলিক লাইব্রেরীর সাবেক সভাপতি প্রফেসর মুজিবর রহমান-এর প্রয়াণে রতন সেন পাবলিক লাইব্রেরী আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT