খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ব্র্যাক

[ccfic]

আবিদুর রহমান আলিফ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে ব্র্যাক ক্যারিয়ার হাবের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।ব্র্যাক ক্যারিয়ার হাবের একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিসসহ বিভিন্ন সহায়ক কার্যক্রমের সম্ভাব্যতা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতবিনিময় করা হয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক এহসান মজিদ মুস্তাফা।ব্র্যাক ক্যারিয়ার হাবের প্রতিনিধিদলে ছিলেন ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মোঃ আলিউল আজিম এবং ব্র্যাক ক্যারিয়ার হাব, খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত।আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ক্যারিয়ার হাব উভয় পক্ষ হতে ভবিষ্যতে এ বিষয়ে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT