
এম মুরশীদ আলী :
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খুলনার রূপসায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান গত ১৬ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় উদযাপিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের পাশাপাশি উন্মুক্ত জলাশয় পদ্মবিল ও নর্নিয়ার বিলে মাছের পোনা ছাড়ার মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তব্য রাখেন- রূপসা থানা (ওসি তদন্ত) আব্দুর সবুর খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু এবং চাষিদের মধ্যে বক্তব্য রাখেন- পূর্ব রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি রুবেল মীর, মৎস্যচাষী খন্দকার শরিফুল ইসলাম, সুজন বসু।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খন্দকার হিমেল, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফাদর, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর এহেতাশামুল হক, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক সেতারা বেগম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) জিয়াউল ইসলাম বিশ্বাস, (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ইলিয়াস হোসেন, জেলা মহিলাদের যুগ্ম সাধারন সম্পাদক মনিরা বেগম, বাদশা জমাদ্দার, সাইফুল ইসলাম পাইক, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্য, সৈয়দ মাহমুদ আলী, শামীম হাসান, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সাবানা, হাকিম কাজী, মোঃ সাজ্জাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান, মুন্না সরদার, জাহিদুল ইসলাম রবি, সৈয়দ কামরুজ্জামান নান্টু, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, রহিমা আক্তার নয়ন, ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, মনিশংকর রায়, মিজানুর রহমান, সিহাবুল ইসলাম, মোল্যা দুরুল ইসলাম, সাইফুল ইসলাম মোল্যা, আসলাম লস্কর , রহিমা আক্তার নয়ন, অন্তর হোসেন মাসুম প্রমূখ।অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের জন্য পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট এবং গাছের চারা দিয়ে সম্মানিত করা হয়।
