খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

[ccfic]

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার,খুলনা:দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং নাগরিকদের মধ্যে সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় যাত্রা শুরু করেছে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর উপজেলা শাখা। সংগঠনের খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে শেখ ফয়সাল হোসেনকে আহ্বায়ক ও মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় ডুমুরিয়া বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা যুব কমিটির সদস্য শেখ ফয়সাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মো. সুজাত কবির।বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আকুঞ্জী মুস্তাসিন ও সদস্য মো. তারেক শেখ।সভায় কবি তুষার কান্তি দত্ত, মো. তানভীর হোসেন খান, চিকিৎসক দেবানন্দ, আবু জাফর কাজীসহ শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সুজাত কবির বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি অরাজনৈতিক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন। দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব কেবল প্রশাসনের ওপর ছেড়ে না দিয়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও নৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।মতবিনিময় সভা শেষে শেখ ফয়সাল হোসেনকে আহ্বায়ক এবং মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে ডা. এস কে নাসির, ডা. মাহবুবুর রহমান, ডা. মেহবুব হাসান সাব্বির, ডা. এস এম তানভীর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় ও তাপস দেবনাথের নাম অনুমোদন করা হয়েছে।নবগঠিত উপজেলা শাখার মাধ্যমে ডুমুরিয়ায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সমাজে সততা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT