খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

ডেঙ্গুর প্রকোপ হ্রাস করতে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম শুরু

[ccfic]

ডেস্ক :

নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকালে নগরীর খানজাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে, দিলখোলা রোডে ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, খুলনার ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় আমাদের আরো সচেতন হতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসরণ করে কাজ করা হচ্ছে। কিন্তু কেসিসি’র কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি নিরাপদ থাকার জন্য নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। ইতোপূর্বে ওয়ার্ড ভিত্তিতে কাজ করা হলেও আজ থেকে কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্রাসে বুধবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয় এবং ক্রাশ প্রোগ্রাম তদারকির জন্য নগরীর ৩১টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করে ৩ জন কর্মকর্তাকে অর্থাৎ, জোন ‘এ’ তে সচিব, জোন ‘বি’ তে প্রধান প্রকৌশলী এবং জোন ‘সি’-তে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে ৩টি কমিটি গঠন করা হয়। কামিটির অপরাপর সদস্যবৃন্দ হলেন জোন ‘এ’ তে নির্বাহী প্রকৌশলী-১ ও চীফ প্লানিং অফিসার, জোন ‘বি’-তে নির্বাহী প্রকৌশলী-২ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং জোন ‘সি’-তে ভেটেরিনারি অফিসার ও কঞ্জারভেন্সী অফিসার। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোঃ মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) নবনির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর উদ্বোধন করেন। ‘‘কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক’’ প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এসটিএসটি নির্মাণ করা হয়েছে। এসটিএস নির্মাণের ফলে হাসপাতালের মেডিকেল বর্জ্যসহ এ অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। হাসপাতাল তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজী, কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খানসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT