খুলনা, বাংলাদেশ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।

গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

[ccfic]

মোঃ শাহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৭ লিটার চোলাইমদসহ এক নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ০৯:০০টা থেকে ০৯:৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম চংচো মনি (৬০)। তিনি লৈলাপুর গ্রামের বুদি কিসপট্টার স্ত্রী এবং মৃত বোদা উড়াও ও সবধ্বনির মেয়ে।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল লৈলাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির কাছ থেকে অবৈধ ৭ (সাত) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT