খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও ঈদগাঁও উপজেলার ইসলামপুর  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ দুজনকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসলামপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বামনকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ব্যক্তিরা হলেন, মো.বেলাল উদ্দিন ও মো.আবু তালেব। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ বেদারুল ইসলাম এবং ইউপি সদস্য নাছির উদ্দীন কাইচারের সহযোগিতায় তাদের আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৯০ দিন বা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ টাকা করে ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে।অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদের একটি চৌকস দল সহযোগিতা করেন। মাদকদ্রব্য নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পাশা পাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT