খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি কেশবপুরের মঙ্গলকোটে ব্র্যাক কোম্পানির দুধ বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড জামে মসজিদের প্রাঙ্গনে ঢুকে পড়ে। এতে মসজিদের সামনে সিমেন্টের ঢেউটিন দ্বারা নির্মিত একটি চালা ভেঙ্গেচুরে যায় এবং একজন মারাত্মকভাবে আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর- ২৬) সকাল ৭:০০টার সময় চুকনগর থেকে কেশবপুরগামী একটি দুূধের ট্রাক (ঢাকা মেট্রো ঢ ১২-০০৩৯) মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদে সামনে স্থানীয় এক দোকানদারকে বাঁচাতে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে মসজিদের সামনের সিমেন্টের ঢেউটিন দ্বারা নির্মিত একটি চালা ভেঙ্গেচুরে যায় এবং মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজারের দোকানদার মহিত মোলঙ্গী (৪৫) গুরুতর আহত হয়। তার মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে।স্থানীয় লোকজন তাকে কেশবপুর হাসপাতালে এবং পরে খুলনা হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় দোকানদার মহিত মোলঙ্গী ওইসময় মুরগী পালনে ব্যবহৃত ভূষি আনতে যাচ্ছিলেন মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ্ব আমিনুল ইসলাম জানান, মসজিদের ক্ষতিপুরন ব্র্যাক কোম্পানীর কতৃপক্ষ দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্রাকটি যথাস্থানে ছিলো১২/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT