খুলনা, বাংলাদেশ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা কার্যালয় (১২ নভেম্বর) বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করে।ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতায় কিরাত, ইসলামী গান (হামদ-না’ত), রচনা, আযান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে গ্রুপ ভিত্তিক আযান ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। ‘প্রতি বিষয়ে ক’ গ্রুপে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী এবং ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণীর বাছাইকৃত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। উপজেলার স্কুল ও মাদ্রাসা মিলে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা, মেহেরঘোনা হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) দাখিল মাদ্রাসা।ইসলামিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলার সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) জানান, এতে বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিত্বরা বিচারকের দায়িত্ব পালন করেন। নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম জানান, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার এক শিক্ষক জানান, উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগীরা নিজেদের উপস্থাপনের সুযোগ পেয়েছে। একই মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণির প্রতিযোগী শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ জানায়, সুন্দর পরিবেশে সে ইসলামী গান এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মন্দিরা চৌধুরী জানায়, সে কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘খেয়া পারের তরণী’ শীর্ষক কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছে।ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক সরওয়ার আকবর জানান, শিশুদের প্রতিভা বিকাশ, ইসলামিক কৃষ্টি, তাহজীব ও তমদ্দুন সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো জানান,জেলা পর্যায়ে প্রতিযোগিতা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT