খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রূপসায় ওসি রাজ্জাক মীরের নেতৃত্বে সন্ত্রাস- মাদক বিরোধী বিশেষ অভিযান

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজ্জাক মীরের নেতৃত্বে উপজেলায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।রবিবার (৯ আগস্ট ২০২৬) দিনব্যাপী উপজেলার পূর্ব রূপসা ঘাট, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি, ছিনতাই ও মাদক পাচার বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে সন্দেহজনক যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হয়। একইসাথে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।রূপসা থানার অফিসার ইনচার্জ মো. রাজ্জাক মীর বলেন, “সন্ত্রাস, মাদক ও যে কোনো অপরাধ নির্মূলে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীকে যে কোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।এ ধরনের অভিযানে খুশি স্থানীয়রা। পূর্ব রূপসার এক ব্যবসায়ী বলেন, “ঘাট এলাকায় প্রায়ই ছিনতাই হতো। পুলিশের এই তৎপরতায় আমরা নিরাপদ বোধ করছি।রূপসা থানা পুলিশ জানিয়েছে, এ অভিযান পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে চালানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT