মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজ্জাক মীরের নেতৃত্বে উপজেলায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।রবিবার (৯ আগস্ট ২০২৬) দিনব্যাপী উপজেলার পূর্ব রূপসা ঘাট, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি, ছিনতাই ও মাদক পাচার বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে সন্দেহজনক যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হয়। একইসাথে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।রূপসা থানার অফিসার ইনচার্জ মো. রাজ্জাক মীর বলেন, "সন্ত্রাস, মাদক ও যে কোনো অপরাধ নির্মূলে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, "অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীকে যে কোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।এ ধরনের অভিযানে খুশি স্থানীয়রা। পূর্ব রূপসার এক ব্যবসায়ী বলেন, "ঘাট এলাকায় প্রায়ই ছিনতাই হতো। পুলিশের এই তৎপরতায় আমরা নিরাপদ বোধ করছি।রূপসা থানা পুলিশ জানিয়েছে, এ অভিযান পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে চালানো হবে।