খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

নেতৃবৃন্দের সাথে এমইউজে মত বিনিময় করেন কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এজন্য সাংবাদিকদের যে কোন কর্মসূচির সাথে বিএনপির একাত্মতা থাকবে।নগরীর আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবনতা দিনদিন বেড়েই চলেছে।এজন্য তিনি সচেতন সাংবাদিকসহ নাগরিকদের সতর্ক থাকার আহবান জানান।তিনি শনিবার(২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা(এমইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিমিনয়কালে এসব কথা বলেন।মতবিনিময় সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ শহরে দুবৃত্তায়ন করতে চাইলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এজন্যও তিনি এমইউজে নেতৃবৃন্দকে সতর্কদৃষ্টি রাখার আহবান জানান।এমইজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী প্রমুখ।মতবিনিময় সভায় সাম্প্রতিক নগরীতে চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এবং এমইউজে’র চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়| বিএনপি নেতারা এমইউজে নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরো কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন| যেসব কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।এর আগে বিকেলে এমইউজে’ খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রান। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন আওয়ামীলীগ সরকারের সহযোগী হিসেবে বিএফইউজে’র বিপক্ষে পাল্টা কমিটি গঠণের সাথে জড়িত থাকার দায়ে কেন্দ্রের নির্দেশে বহিস্কৃত হাসান আহমেদ মোল্লা ইউনিয়নের নাম ব্যবহার করে বিভিন্ন সভা করার ঘটনায় হুশিয়ারী উচ্চারণ করা হয়।এমনকি তথাকথিত সাধারণ সভা ও ঘোষিত নির্বাচনের তারিখের সাথে এমইউজের কোন সম্পৃক্ততা নেই বলেও সভায় উল্লেখ করা হয়।এ বিষয়ে বিএফইউজে নেতৃবৃন্দকে অবহিত করা হলে তারা এমইউজের বর্তমান রাশিদুল ইসলাম-আব্দুর রাজ্জাক রানা-রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন কমিটির সাথে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT