
কেডিএ-কে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহŸান জানিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ’র কাছে সেবাগ্রহীতা খুলনাবাসীর সমস্যা সমাধান সাতদিনের মধ্যেই করতে হবে। এ সময়ের মধ্যে সমস্যা সমাধানে আইনগত বাধা থাকলে সেটিও লিখিতভাবে সেবাগ্রহীতাকে অবহিত করতে হবে। আইনতঃ বিনাকারণে হয়রানির অভিযোগ তুললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন কেডিএ চেয়ারম্যান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন রাষ্ট্রগঠনের নিরলস পরিশ্রম করছেন।গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় কেডিএ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সাথে মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেডিএ’র অভ্যন্তরীণ উন্নয়ন, শৃঙ্খলা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে। কেডিএ’র দাপ্তরিক কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা গ্রাহক হয়রানি সহ্য করা হবে না।অফিসে সঠিক সময়ে উপস্থিতি এবং অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সকল বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও টিমওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে কাজের গতিশীলতা আনার তাগিদ দেন কেডিএ চেয়ারম্যান। কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেডিএ কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সভাপতি মোঃ ইজাদুর রহমান, মোঃ গাজী আসাদুজ্জামান রাজ, মোঃ হাবিবুরর রহমান, শেখ জাফর আহমেদ, মোঃ মোজাম্মেল শেখ, মোঃ মিরাজ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আজাদুুর রহমান, মোঃ আব্দুল করীব হাওলাদার, সৈয়দ মিরাজুল ইসরাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ জাবেদ পারভেজ, এসএম আব্দুল কুদ্দুস ও মোঃ মিরাজ হোসেন।
