
ডেস্ক :
সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ২৩/০৭/২০২৬ তারিখ ০৩.৫০ ঘটিকায় খালিশপুর থানাধীন বৈকালী এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোস্তফা কামাল (৪৮), পিতা-মৃত আব্দুল খালেক মৃধা, সাং- আলম নগর, থানা-খালিশপুর, মহানগর খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় মোস্তফা কামাল এর বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি মামলা রয়েছে।
