খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন, সদস্য-সচিব ইমরান হোসেন 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ সৌরভজামান খান, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫) এবং স্থানীয় ক্রীড়া সংস্থা সম্পর্কিত গঠনতন্ত্রের বিধান অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সদয় অনুমোদনক্রমে কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।অনুমোদিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন—সভাপতি: জনাব রেকসোনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর। সদস্যঃ উপজেলা শিক্ষা অফিসার, কেশবপুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কেশবপুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেশবপুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কেশবপুর, জনাব তানভীর রহমান, স্থানীয় ক্রীড়াবিদ। সদস্য সচিবঃ জনাব ইমরান হোসেন কারী, স্থানীয় ক্রীড়াবিদ ও কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক ইমরান হোসেন কারী সৎ, মেধাবী ও কর্মঠ সংগঠক হিসেবে এলাকায় অতি পরিচিত মুখ। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হিসেবে তার অন্তর্ভুক্তিকে কেশবপুরের ক্রীড়াপ্রেমীরা ইতিবাচকভাবে দেখছেন।স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সার্বিক দিকনির্দেশনা এবং সদস্য-সচিব ইমরান হোসেন কারীর আন্তরিক ও দক্ষ নেতৃত্বে কেশবপুরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সৃষ্টি হবে। মেধাবী খেলোয়াড় তৈরির পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অবকাঠামোগত উন্নয়নেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।নবগঠিত এ কমিটি কেশবপুরের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত, সুসংগঠিত ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সচেতন মহল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT