
ডেস্ক :
খুলনা নগরীর খলিল চেম্বার মোড় এলাকার নুর মোহাম্মদের চারতলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে মতি নামে এক ব্যক্তির ম’র’দে’হ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে মৃত্যু হয়েছে।ইতিমধ্যে লাশের পচন ধরেছে।নিহতের আত্মীয় স্বজন এর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।স্থানীয় সূত্রে জানা যায়, নি’হ’ত মতি আগে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি একটি যাত্রীবাহী বাসে হেলপার হিসেবে কাজ করতেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
