খুলনা, বাংলাদেশ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৪ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া যশোরে ১২ জন, বাগেরহাট ও খুলনা জেলায় ৬ জন করে, মাগুরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ জনে। এর মধ্যে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে ১ হাজার ৪৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT