খুলনা, বাংলাদেশ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় জিয়া হল পুনঃনির্মাণ করার দাবিতে মানবন্ধন

[ccfic]

ডেস্ক :

খুলনা’র শিববাড়ি মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা, শিপইয়ার্ড সড়ক দ্রুত নির্মাণ, সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, খুলনার যেদিকে তাকাই শুধু নাই আর নাই। বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। আন্দোলন সংগ্রাম ছাড়া খুলনার কোন দাবি বাস্তবায়ন হয় না। তাই খুলনাবাসীকে খুলনার সকল উন্নয়নের দাবিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই খুলনার উন্নয়নের দাবিসমূহ আদায় করতে হবে।গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসকল কথা বলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জিয়া হল ভেঙ্গে ফেলে রাখা হয়েছে। অবিলম্বে নকশা প্রণয়নের মাধ্যমে দৃষ্টি নন্দন বহুমাত্রিক জিয়া হল নির্মাণের কাজ শুরু করতে হবে এটা খুলনাবাসীর দাবি।বক্তারা আরও বলেন, এক সময়ের সমৃদ্ধ খুলনা নগরী আজকে মৃত নগরীতে পরিণত হয়েছে। খুলনার বন্ধ শিল্প কলকারখানা অবিলম্বে চালু করে খুলনার অর্থনীতিকে সচল ও গতিশীল করতে হবে। নেতৃবৃন্দ খুলনা বিমানবন্দর অবিলম্বে নির্মাণ, খুলনায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত, মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, অর্থনৈতিক জোনের স্থান দ্রুত নির্ধারণ, খুলনায় মেরিন একাডেমি নির্মাণ, নবথিয়েটার নির্মাণ, খুলনার রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জায়গা পরিকল্পিত উন্নয়নের আওতায় আনতে হবে, রূপসা রিভার ভিউ পার্ক নির্মাণ, খুলনা শহরের পরিধি বৃদ্ধিসহ খুলনার টেক্সটাইল মিলের অব্যবহৃত জায়গা ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে হবে।নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছি, আর বঞ্চিত হতে চাই না। আমরা এই বঞ্চনার অবসান চাই। অন্যথায় খুলনার আপামর জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এসএম মারুফ আহমেদ, সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, অধ্যাপক এম এ মান্নান বাবলু, শামসুজ্জামান সঞ্চল, সুজন এর সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, নগর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মোঃ জাহিদুর রহমান নাইম, মশিউর রহমান রমজান, ড. তাহিরুল আহসান ত্বহা, ডাঃ আবুল সাহেদ, রবিউল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, বিএল কলেজের সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা মহানগরের সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলাম, মোঃ আজিমউর রহমান মুরাদ, মোঃ আসমত হোসেন, মইনুল ইসলাম হিরন, সুজনা জলি, জান্নাতুল ফেরদাউস নাফিসা, এনএম সোহেল ইসলাম, গণঅধিকার পরিষদ নেতা মোঃ ইমন শেখ, রাকিব হাসান, রাকিবুল ইসলাম, নুরুল ইমাম খান মিটু, আলমগীর হোসেন, হাফিজুর রহমান হান্নান ও আতিয়ার রহমান প্রমুখ। মানবন্ধন কর্মসূচী খুলনার বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT