খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনার ফুলতলায় চাঞ্চল্যকর চুরি মামলার মালামালসহ সন্দিগ্ধ আসামি গ্রেফতার

[ccfic]

ফুলতলা প্রতিনিধি:

খুলনার ফুলতলা থানা পুলিশের সফল অভিযানে একটি চুরি মামলার ঘটনায় মো. হাদিউজ্জামান (৩৯) নামের এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ট্যাব, সরকারি পাসপোর্ট, ঘডিসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। ​গ্রেফতারকৃত মো. হাদিউজ্জামান বটিয়াঘাটা থানার ঝিনাইখালি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ফুলতলা থানার মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখে ফুলতলা থানার একটি চুরি মামলার তদন্তকালে সন্দেহভাজন হিসেবে মো. হাদিউজ্জামানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে নিম্নলিখিত মালামালগুলো জব্দ করা হয়: ​(ক) ০১টি কালো রঙের ট্যাব ​(খ) ০২টি সরকারি পাসপোর্ট ​(গ) তিনটি হাতঘড়ি ​(ঘ) বাদামী রঙের একজোড়া জুতা (ঙ) একটি কালো রঙের ছোট ট্রাভেল ব্যাগ ​(চ) ১টি কালো রঙের প্যান্ট ও ১টি ধূসর রঙের টি-শার্ট ​ফুলতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি মামলার ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT