খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁওর চাঁন্দেরঘোনা বসতঘরে সশস্ত্র ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনায় বসতঘরে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতে, ডাকাত দলের সদস্য প্রথমে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে মূল দরজা খুলে দিলে আরও বেশ কজন সদস্য ঘরে ঢুকে পড়ে।ডাকাতরা ঘরের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতমুখ বেঁধে ফেলে। পরে তারা বাড়ি মালিক সোলতান আহমেদ ও তাঁর স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার,ঘড়ি,মানিব্যাগসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ডাকাত দের শনাক্ত করে গ্রেপ্তার,লুট হওয়া মালামাল উদ্ধারসহ এলাকাজুড়ে নিয়মিত পুলিশ টহলের  দাবি জানান।ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাহার নিজ এফবি আইডিতে লিখেন, ঈদগাঁও ৪নং ওয়ার্ড চান্দের ঘোনা গ্রামে সুলতান আহমেদের বাড়িতে গত রাত ৩ ঘটিকায় সময় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল বাড়ির সবাইকে বেঁধে রেখে,স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ তৈজসপত্র নিয়ে যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT