নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনায় বসতঘরে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতে, ডাকাত দলের সদস্য প্রথমে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে মূল দরজা খুলে দিলে আরও বেশ কজন সদস্য ঘরে ঢুকে পড়ে।ডাকাতরা ঘরের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতমুখ বেঁধে ফেলে। পরে তারা বাড়ি মালিক সোলতান আহমেদ ও তাঁর স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার,ঘড়ি,মানিব্যাগসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ডাকাত দের শনাক্ত করে গ্রেপ্তার,লুট হওয়া মালামাল উদ্ধারসহ এলাকাজুড়ে নিয়মিত পুলিশ টহলের দাবি জানান।ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাহার নিজ এফবি আইডিতে লিখেন, ঈদগাঁও ৪নং ওয়ার্ড চান্দের ঘোনা গ্রামে সুলতান আহমেদের বাড়িতে গত রাত ৩ ঘটিকায় সময় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল বাড়ির সবাইকে বেঁধে রেখে,স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ তৈজসপত্র নিয়ে যায়।