খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

আরিফ শেখ হত্যা মামলায় নির্দোষ স্বজনদের জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন

[ccfic]

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আলোচিত আরিফ শেখ হত্যা মামলায় নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও তাদের অবিলম্বে অব্যাহতির দাবি জানিয়েছেন নিহতের স্বজনপক্ষের এক নারী। এ দাবিতে রোববার (১২ জুলাই ২০২৬) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ শিশির আক্তার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার শ্বশুর মোঃ আব্দুল খালেক (বাদল) একজন ৭০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। তার স্বামী মোঃ তরিকুল ইসলাম (তারেক) ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত এবং দেবর মোঃ আকাশ বগুড়া নিউ মার্কেটের আলী পাঞ্জাবী হাউজে চাকরি করে জীবিকা নির্বাহ করেন।তিনি জানান, নিহত আরিফ শেখ তার শ্বশুরের বোনের ছেলে হওয়ায় পারিবারিকভাবে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তবে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল বলে তিনি উল্লেখ করেন। লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও জমি দখলসহ একাধিক মামলা বিচারাধীন ছিল এবং তিনি আলোচিত বনি হত্যা মামলারও এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন।শিশির আক্তার বলেন, গত ১০ জুলাই দিবাগত রাতে বগুড়া মহানগরের লতিফপুর এলাকায় আরিফ শেখ নিহত হন। ঘটনার সময় তার অসুস্থ শ্বশুর বাড়িতে শয্যাশায়ী ছিলেন, স্বামী ঢাকায় কর্মস্থলে অবস্থান করছিলেন এবং দেবর নিজ বাসায় ছিলেন। তাদের কেউই ওই হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না কিংবা ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলে তিনি দাবি করেন।তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরদিন রাত প্রায় ২টার দিকে বগুড়া সদর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে তার শ্বশুর আব্দুল খালেক ও দেবর আকাশকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। পরে তাদের বগুড়া সদর থানার মামলা নং-৬৩, তারিখ ১১/০৭/২০২৬, জিআর নং-৫৮০/২০২৬ (সদর)-এর এজাহারভুক্ত ৭, ৮ ও ৯ নম্বর আসামি করা হয়। একই মামলায় তার স্বামী তরিকুল ইসলামকেও আসামি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমার শ্বশুর, স্বামী ও দেবর সম্পূর্ণ নির্দোষ। তাদের মিথ্যা মামলায় জড়ানোর কারণে আমাদের পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় আমি, আমার শাশুড়ি, ননদ এবং ছোট সন্তান নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, র‍্যাব ও পুলিশ প্রশাসনের প্রতি আরিফ শেখ হত্যা মামলার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।তবে এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বা বগুড়া সদর থানার পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT