খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  

কক্সবাজার সদরের চৌফলদন্ডীর দক্ষিণ মাইজ পাড়ার অসহায় তৌহিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালো ঈদগাঁও একটি সামাজিক সংগঠন। সন্তানকে বাঁচাতে গিয়ে আজ তারা চরম অভাব-অনটনে দিনাতিপাত করছেন। এমন এক মানবিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংগঠন। জানা যায়, তৌহিদুল ইসলামের ছেলে তাহসিফ প্রকাশ আসিফ ভয়াবহ অগ্নিদগ্ধ হওয়ার পর দীর্ঘসময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করেন। সন্তানকে বাঁচাতে গিয়ে পরিবারটি তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছিল। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক সময় পরিবারের সদস্যদের দুবেলা অন্ন জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।​এ অসহায় পরিবারের দুঃখ-কষ্টের খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এ সংগঠনটি। সংগঠনের পক্ষে পরিবারে গিয়ে দুই মাসের খাবারের উপযোগী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নিবন্ধিত সামাজিক সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ সহ দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীরা।​মনির আহমদ বলেন, সন্তান হারানোর বেদনা কোন সাহায্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে মানুষের পাশে মানুষ দাঁড়ালে কিছুটা হলেও শোক লাঘব হয় ও বেঁচে থাকার প্রেরণা যোগায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT