খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করলেন মাননীয় পুলিশ কমিশনার:
  ‎মাগুরখালীত জমে উঠেছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা
  কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ এবং ১টি ট্রাকসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  রূপসায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
  কেশবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন
  রূপসায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ হোসেন মল্লিক আলোচনায়.
  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
  ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.
  ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ

‎মাগুরখালীত জমে উঠেছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা

[ccfic]

‎এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার ,খুলনা:

ডুমুরিয়ায় মহা ধুমধামের মধ্যদিয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাগুরখালীর সপ্তাহব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও মিলনমেলা।প্রতি বছরের ন্যায় এবারও ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ১৩তম ১৬ প্রহর ব্যাপি এ যজ্ঞানুষ্ঠান।মাগুরখালী আন্তঃ ইউনিয়ন ২৯ গ্রামের আয়োজনে পরিষদ সংলগ্ন কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অঞ্চল থেকে ৬টি নামীদামী সম্প্রদায় নামামৃত পরিবেশন শেষে গতকাল ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হয়েছে।আজ থেকে শুরু হচ্ছে ৪দিন ব্যাপি ১১ এপ্রিল পর্যন্ত সামাজিক ও ধর্মীয় যাত্রাপালা। এতে প্রতি রাতে খুলনা, পাইকগাছা, দেবহাটা সহ বিভিন্ন অঞ্চলের বাছাই কৃত যাত্রাদল অংশগ্রহণ করবেন। এদিকে এ অনুষ্ঠান ঘিরে এলাকায় সাজ সাজ রব, রং বেরঙের তোরণ ও বৈদ্যুতিক আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।আশ পাশের গ্রামগুলোতে প্রতিটি পাড়া মহল্লায় স্ব স্ব বাড়িতে দুরের আত্মীয় স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় হোটেল, রেস্টুরেন্ট, কসমেটিক, কাঠের তৈরি খাট,পালঙ্কসহ তিন শতাধিক দোকানি পসরা বসানো হয়েছে। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা বিলাস ও শিশুদের রয়েছে মিনি ট্রেন।এসব মেলায় বিকাল হতে অর্ধেক রাত পর্যন্ত দর্শনার্থী নারী পুরুষের ভীড়ে যেন মিলনমেলায় পরিণত হয়।এ মেলায় বছরে একবার এলাকার বাইরে থাকা বহু চাকুরীজীবী, পেশাজীবীদের সাক্ষাৎ হয় এবং একে অপরের সাথে কুশল বিনিময় হয়।এ বিষয়ে কথা হয় যজ্ঞ ও মেলা আয়োজক কমিটির সভাপতি অরুণ গোলদার, সাধারণ সম্পাদক অসিত বরণ মন্ডল, কোষাধ্যক্ষ অনুকূল মন্ডল, সহসম্পাদক রবীন্দ্রনাথ সরকার, সুশান্ত মন্ডল সহ কমিটির একাধিক ব্যক্তির সাথে।তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, ডুমুরিয়ায় মাগুরখালীতে ঐহিত্যবাহী এ যজ্ঞানুষ্ঠান ও মেলা প্রতি বছরের ন্যায় এবার‌ও অত্যন্ত জাঁক জমকপূর্ণ ভাবে পালন করা হচ্ছে।আশা করছি অনুষ্ঠানে ২০/২৫ হাজার সনাতনী ভক্তবৃন্দের সমাগম ঘটবে। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুই শতাধিক স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এত লোক সমাগম তবুও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে আমরা আশাবাদী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT