খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
  ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.
  ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ
  তেরখাদায় আগাম উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া:বিএনপির একাধিক মুখ, জামায়াত প্রস্তুত
  খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে হত্যা মামলা সহ মোট ০৫(পাঁচ) টি মামলার আসামী মোঃ বাপ্পি মুন্সী (৩২) গ্রেফতার : কেএমপি
  যুদ্ধবিরতির ঘোষণায় কত নামলো তেলের দাম
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- আমিনুল ইসলাম আমিন
  ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা
  তেরখাদার আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা, জনপ্রিয়তায় এগিয়ে ইলিয়াস মোল্লা
  ব্যয় সংকোচন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত :

যুদ্ধবিরতির ঘোষণায় কত নামলো তেলের দাম

[ccfic]

ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় প্রায় ৯৪.৭৬ ডলার, যা একদিনে প্রায় ১৩ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নেমে আসে প্রায় ৯৫.৭৯ ডলারে, যা প্রায় ১৫ শতাংশের বেশি পতন।এই দরপতনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আশাবাদ বাজারে স্বস্তি তৈরি করেছে।বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এই পথ সচল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি না খুললে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হবে। পরে তিনি দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ইরানও জানিয়েছে, তাদের ওপর হামলা বন্ধ হলে তারা পাল্টা হামলা বন্ধ করবে এবং দুই সপ্তাহের জন্য হরমুজ দিয়ে নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।

তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে উত্তেজনা পুরোপুরি কমেনি। ভবিষ্যতে হরমুজ প্রণালী নিয়ে ঝুঁকি বজায় থাকতে পারে, যা তেলের বাজারে প্রভাব ফেলতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT