খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
  ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.
  ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ
  তেরখাদায় আগাম উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া:বিএনপির একাধিক মুখ, জামায়াত প্রস্তুত
  খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে হত্যা মামলা সহ মোট ০৫(পাঁচ) টি মামলার আসামী মোঃ বাপ্পি মুন্সী (৩২) গ্রেফতার : কেএমপি
  যুদ্ধবিরতির ঘোষণায় কত নামলো তেলের দাম
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- আমিনুল ইসলাম আমিন
  ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা
  তেরখাদার আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা, জনপ্রিয়তায় এগিয়ে ইলিয়াস মোল্লা
  ব্যয় সংকোচন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত :

ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সরব হয়ে উঠছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।এরই মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে থাকার আলোচনায় উঠে এসেছেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস। ইউনিয়ন বিএনপির সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা-এসব উদ্যোগ তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে।এছাড়া অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে পরিচিত মিকাইল বিশ্বাস। বিএনপির দুর্দিনে আন্দোলন- সংগ্রাম, হরতাল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন বলে জানা গেছে।এসব কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাকে নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথ ছেড়ে যাননি।পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ফলে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত জীবনে সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।এদিকে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে ঘিরে জোর আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।চেয়ারম্যান প্রার্থী মিকাইল বিশ্বাস বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের একজন কর্মী হিসেবে ঘাটভোগ ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়ন মুখী মডেল ইউনিয়নে রূপ দিতে চাই। তিনি ইউনিয়ন বাসীর নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ঘাটভোগ ইউনিয়নের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT