
ডেক্স : খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ, Rab -৬ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭/০৪/২০২৬ খ্রি. বিকাল ১৫:০০ ঘটিকায় কেএমপি’র খানজাহান আলী থানাধীন জাব্দিপুর ক্লাব মোড় এলাকা হতে মোঃ বাপ্পি মুন্সী (৩২), পিতা-মুসা মুন্সী, সাং-জাব্দিপুর, ০৫ নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী, মহানগর খুলনা-কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ০৫ (পাঁচ)টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
