
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// আসন্ন খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো. জাবেদ হোসেন মল্লিক কে ঘিরে আলোচনা জোরালো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে।উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, প্রথমজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. জাবেদ হোসেন মল্লিক। তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ও উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের কৃতি সন্তান।রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে জাবেদ হোসেন মল্লিক।আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে -প্রার্থীদের আলোচনায় যাঁদের নাম সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন জাবেদ হোসেন মল্লিক। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একজন ত্যাগী, পরীক্ষিত ও কর্মী বান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে তিনি নিয়মিত মাঠে কাজ করছেন বলে জানান নেতা কর্মীরা।উপজেলাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্বগুণের কারণে জাবেদ হোসেন মল্লিক অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় আলোচনা রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তাদের মতে, দলমত নির্বিশেষে তার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে এই সমর্থন আরও সুসংহত হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। পাশাপাশি, নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।উপজেলার স্থানীয় সচেতন মহলও মনে করেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ হোসেন মল্লিকের প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।উপজেলার বেশ”কয়েকজন স্থানীয়রা আশা করছেন।সাধারণ মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে জাবেদ হোসেন মল্লিক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী উপজেলাবাসী।
