খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
  কেশবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন
  রূপসায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ হোসেন মল্লিক আলোচনায়.
  সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার: কেএমপি
  ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ -সামনে উঠে আসছে -মিকাইল বিশ্বাস.
  ডুমুরিয়ায় ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে অনিয়মের অভিযোগ
  তেরখাদায় আগাম উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া:বিএনপির একাধিক মুখ, জামায়াত প্রস্তুত
  খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে হত্যা মামলা সহ মোট ০৫(পাঁচ) টি মামলার আসামী মোঃ বাপ্পি মুন্সী (৩২) গ্রেফতার : কেএমপি
  যুদ্ধবিরতির ঘোষণায় কত নামলো তেলের দাম
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- আমিনুল ইসলাম আমিন

কেশবপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল-২৬) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী ঘোষনা করা হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন। কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ সঞ্চালনাকালে জানান, কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে ৮ ও ৯ এপ্রিল দুইদিন ব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে। বৃহস্পতিবার থাকবে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।উদ্বোধন শেষে তিনি প্রত্যেকটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী স্টল প্রদর্শন করেন। উক্ত মেলায় কেশবপুর উপজেলার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাঁজিয়া ডিগ্রী কলেজ, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়-সহ উপজেলার ২২ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সহ-সভাপতি মাহাবুবুর রহমান সবুজ, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এই মেলায় অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT