
খুলনা প্রতিনিধি :-বিএনপি নেতা যশোর চেম্বার অফ কমার্স এর অর্থ বিষয়ক সম্পাদক, যশোর ইনস্টিটিউট এর সহ- সাধারণ সম্পাদক (২) সৈয়দ শাহাজাহান আলী খোকনের জানাজার নামাজ আজ দুপুর ২ঃ০০ টায় টাউন হল ময়দান অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে উপস্থিত ছিলেন,একাদশ ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ‘তৃণমূল জাগপা’ প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ নিজামদ্দিন অমিত,তৃণমূল জাগপা নেতা খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, ফরহাদ শেখ, মোল্লা রাজু প্রমুখ। এছাড়া যশোরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
