খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজনগ্রেফতার -১ 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :- ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনায় মো. ইমাম হোসাইন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি আভিযানিক দল শনিবার বিকেলে পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালায়। এসময় হাসনাকাটা একটি সংগঠনের কার্যালয়ের সামনে থেকে ইমাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত গণডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে ঈদগাঁও থানায় একটি মামলা  দায়েল করা হয়েছে।ঈদগাও আর ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ইমাম হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।এদিকে আলোচিত এ গণডাকাতির ঘটনায় এর আগে এক নারী,তাঁর কিশোর ছেলে ও রাইহান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডাকাতির ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।স্থানীয়দের দাবি, ইতিমধ্যে গ্রেপ্তার ব্যক্তিরা যদি সত্যিই এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ডাকাত দলের প্রকৃত পরিচয় ও সংশ্লিষ্টদের তথ্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সব সদস্যকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT