খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

[ccfic]

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি।

আসন্ন চিতলমারী উপজেলার ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আলমগীর হোসেন । মাঠ জরিপ, চায়ের দোকানের আড্ডা ও সাধারণ ভোটারদের মতামতে উঠে এসেছে একটাই নাম – আলমগীর। তার সাথে পাল্লা দিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন অন্যান্য প্রার্থীরা।তার এই জনপ্রিয়তার মূল কারণ হিসেবে এলাকাবাসী বলছেন, তার ক্লিন ইমেজ, মানুষের বিপদে পাশে থাকা এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা।গতকাল চরবানিয়ারী বাজারে আয়োজিত এক পথসভায় তিনি ইউনিয়নবাসীর সামনে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।তিনি বলেন ইউনিয়ন পরিষদ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ কোনো সেবার জন্য একটি টাকাও লাগবে না।ইউনিয়নের প্রতিটি কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা এবং জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা ডাক্তার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।প্রকৃত হকদার ব্যক্তিরা যেন কোনো হয়রানি ছাড়াই ভাতা পান, তা শতভাগ নিশ্চিত করা হবে।এ সময় আলমগীর বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি যা বলি, তা করে দেখাই। আমি চেয়ারম্যান হলে চরবানিয়ারী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এটা আমার নির্বাচনী ওয়াদা নয়, এটা আমার পবিত্র দায়িত্ব।”*তারই ধারাবাহিক প্রমান সদ্য সমাপ্ত হিন্দু মহলের শারদীয় দুর্গা পূজায় সর্বক্ষণিক তাদের পাশে থেকে সব ধরনের সাহায্য, সহযোগিতা ও খোজ- খবর নিতে আন্তরিকতার কোন ঘাটতি ছিল না।স্থানীয় ভোটাররা বলেন, “অন্য প্রার্থীরা শুধু মুখে উন্নয়নের কথা বলে, কিন্তু আলমগীর ভাই চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং চরবানিয়ারীর উন্নয়ন হবে ইনশাআল্লাহ । আমরা শিক্ষিত ও যোগ্য মানুষকেই চাই।”তরুণ ভোটার সুমন বলেন, “আমরা আলমগীর ভাইয়ের মধ্যে নতুন দিনের স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ তার বিজয় নিশ্চিত।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT